Ticker

6/recent/ticker-posts

Ad Code

লাইভ, সংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তারেক রহমান


সরাসরি কনটেন্টে যান

সেকশন

মূলপাতাসংসদ নির্বাচন ২০২৬রাজনীতিসর্বাধিক পঠিতবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিভিডিও


লাইভ,

সংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসনে থাকার পর আজ এসেছেন দেশের মাটিতে। তাকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতারা। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...


সরাসরি কভারেজ

২৩ মিনিট আগে'এক নজর দেখছি, তাতেই খুশি'

তারেক রহমানকে “এক নজর” দেখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলের কর্মী মোশাররফ। নড়াইল থেকে এসেছেন বলে জানান তিনি।


বিবিসি বাংলাকে তিনি বলেন, “এক নজর দেখছি, তাতেই খুশি। আমার মনে হইতেছে ঈদের দিন আজকে, ঈদের দিন”।


“সারাবছর দেখছি টিভিতে বলছে, ওনার মুখ দিয়ে বলছে আমার আদেশটা পালন করেন। আমরা গণতন্ত্র ফিরায় দেবো। সেই আশায় আমরা আন্দোলন করেছি। আজকে তাকে দেখে পরানটা জুড়ায় গেল। আর কোনো দুঃখ নাই”।


বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলের কর্মী মোশাররফ

ছবির ক্যাপশান,বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলের কর্মী মোশাররফ

২৭ মিনিট আগেজামায়াতে ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতার আলোচনা

জামায়াতে ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতা

ছবির ক্যাপশান,জামায়াতে ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতা

জামায়াতে ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে। বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এনিয়ে একটি পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের।


নিজের ফেসবুক পাতায় তিনি লেখেন, “তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারাদেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরইমধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে”।


এছাড়াও আব্দুল কাদের লিখেছেন, জামায়াতের থেকে এনসিপি ৫০ আসন চাইলে দর কষাকষির শেষ পর্যায়ে সেটা ৩০ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে।


জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি।


আব্দুল কাদের এ-ও লিখেছেন, “সমঝোতার ৩০ আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন, নাসির উদ্দিন পাটোয়ারী আর জামাতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুইজন মিলেই এনসিপি'র ৩০ জন প্রার্থী চূড়ান্ত করবেন”।


এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে এনসিপির বক্তব্য পাওয়া যায়নি।


এক ঘন্টা আগেপ্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমানছবির উৎস,BNP Media Cell

ছবির ক্যাপশান,প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।


বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বৃহস্পতিবার ঢাকায় পৌঁছে বিমানবন্দরে থাকা অবস্থাতেই প্রধান উপদেষ্টাকে ফোন করেন তিনি।


এক ঘন্টা আগেতারেক রহমানকে সমর্থন ও নিজ দলের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা এনসিপি নেতার

জাতীয় নাগরিক পার্টির ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হকছবির উৎস,Mir Arshadul Hoque/Facebook

ছবির ক্যাপশান,জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক।


বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মি. হক।


হোয়াটসঅ্যাপে দলের আহ্বায়ক ও সদস্য সচিবকে পদত্যাগের বিষয়টি অবহিত করেছেন বলে জানান তিনি।


বিবিসি বাংলাকে তিনি বলেন, “অভ্যুত্থানের পরে দেশ গঠন ও দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে এনসিপি।”


জামায়াতে ইসলামীর সঙ্গে দলটির সখ্য নিয়ে অসন্তোষ জানান তিনি।


প্রসঙ্গত, বুধবার বিএনপি তার শরিকদের সঙ্গে আসন সমঝোতা করার পর এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামী অনানুষ্ঠানিক বৈঠক করেছে, এমন একটি খবর প্রকাশ করছে জাতীয় দৈনিক সমকাল।


মীর আরশাদুল হক চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।


ফেসবুকে নিজের অবস্থান জানিয়ে একটি পোস্টও দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, তারেক রহমানের 'স্মার্ট অ্যাপ্রোচ' তাকে আকৃষ্ট করেছে। 'ব্যক্তিগতভাবে' তারেক রহমানকে 'পূর্ণ সমর্থন' জানাচ্ছেন বলেও তিনি লিখেছেন।


২ ঘন্টা আগেবাসে করে বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তারেক রহমান

বাসে করে সংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তারেক রহমানছবির উৎস,bnp media cell

ছবির ক্যাপশান,বাসে করে সংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তারেক রহমান

বিমানবন্দর থেকে বেরিয়েই মাটি স্পর্শ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বিএনপির মিডিয়া সেল থেকে সম্প্রচার করা একটি লাইভ ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের দরজা দিয়ে বেরিয়ে তিনি খোলা একটি অংশে দাঁড়ান। সেখানে ঝুঁকে মাটি ছুঁয়ে দেখেন তিনি। পরে জুতা খুলে কিছুক্ষণ খালি পায়ে দাঁড়ান সেখানে।


পরে তিনি একটি বাসে ওঠেন। ঢাকায় ৩০০ ফিট এলাকায় যেখানে তাকে দলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে সেই মঞ্চের উদ্দেশে রওনা হয় বাসটি।


এসময় বাসটি ঘিরে ছিল নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা।


বাসটির সামনের অংশে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের প্রতি হাত নাড়তে থাকেন বিএনপির এই নেতা।


'সবার আগে বাংলাদেশ' স্লোগান লেখা বাসে করে বিমানবন্দর থেকে ৩০০ ফিটে সংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তারেক রহমানছবির উৎস,bnp media cell

ছবির ক্যাপশান,'সবার আগে বাংলাদেশ' স্লোগান লেখা বাসে করে বিমানবন্দর থেকে ৩০০ ফিটে সংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তারেক রহমান

৩ ঘন্টা আগে১৭ বছর পর ঢাকায় তারেক রহমান, ফুলের মালা দিয়ে বরণ

তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে দেন তার শাশুড়িছবির উৎস,screengrab

ছবির ক্যাপশান,তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে দেন তার শাশুড়ি

বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।


ফ্লাইট থেকে অবতরণের পর থেকেই বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলো পরিবারসহ তার দেশে ফেরার বিষয়টি সরাসরি সম্প্রচার করছে।


এসময় ফুলের মালা দিয়ে জোবাইদা রহমানের মা তারেক রহমানকে বরণ করেন নেন।


৩ ঘন্টা আগেঢাকায় অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান

ঢাকায় অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।


বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।


তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরুসহ বিএনপির শীর্ষ নেতারা।


এদিকে ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট সড়কে তারেক রহমানের সংবর্ধনাস্থলে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক মানুষ।


দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকে স্বাগত জানাতে সেখানে জমায়েত হয়েছেন তারা।


৩ ঘন্টা আগেমারা গেল লক্ষ্মীপুরে ঘরে আগুন দেয়া বিএনপি নেতার বড় মেয়েও

প্রতীকী ছবিছবির উৎস,Getty Images

মৃত্যুর সাথে ছয়দিন লড়াই করে মারা গেল লক্ষ্মীপুরে ঘরে আগুন লাগা বিএনপি নেতার বড় মেয়ে স্মৃতি আক্তার।


১৮ বছর বয়সী স্মৃতি আক্তারের ৯০ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীন।


এর আগে গত শুক্রবার গভীর রাতে (১৯শে ডিসেম্বর) লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে গভীর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা।


এই ঘটনায় তার ছোট মেয়ে সাত বছর বয়সী আয়েশা আক্তারের মৃত্যু হলে এনিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।


স্থানীয় গণমাধ্যমকর্মী পাবেল হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, বেলাল হোসেন তার স্ত্রী ও পাঁচ সন্তানসহ রাতে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পরই ঘরের মূল দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা।


৪ ঘন্টা আগেসিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

সিলেট থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান।


এর আগে বৃহস্পতিবার সকালে ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশবিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।


পরে সকাল ১১টার দিকে ঢাকার পথে পরিবারসহ রওনা দেন তিনি।


৪ ঘন্টা আগে৩০০ ফিটে জমায়েত হয়েছেন বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী

তারেক রহমানকে সংবর্ধনা জানাতে ৩০০ ফিটে জমায়েত হয়েছে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীছবির উৎস,BNP Media Cell

ছবির ক্যাপশান,তারেক রহমানকে সংবর্ধনা জানাতে ৩০০ ফিটে জমায়েত হয়েছে বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী

তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে জমায়েত হয়েছেন বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী।


দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৭ বছর নির্বাসনে থাকা দলটির ভারপ্রাপ্ত শীর্ষ নেতাকে দেশে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন দলটির কর্মী-সমর্থকেরা।


তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যদের মাঠে মোতায়েন করা হয়েছে।


তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।


৪ ঘন্টা আগেসিলেটে যাত্রা বিরতিতে তারেক রহমান

সিলেটে যাত্রা বিরতিতে আছেন বিএনপি নেতা তারেক রহমান।


এর আগে বৃহস্পতিবার সকালে ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশবিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।


তার আগে, বাংলাদেশ সময় বুধবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওয়ানা করেন তিনি।


তাকে স্বাগত জানাতে ঢাকার ৩০০ফিটের সংবর্ধনাস্থলে অপেক্ষা করছে হাজার হাজার মানুষ।


স্ত্রী জুবাইদা রহমানের সাথে তারেক রহমানছবির উৎস,bnp media cell

ছবির ক্যাপশান,স্ত্রী জুবাইদা রহমানের সাথে তারেক রহমান

৫ ঘন্টা আগে'দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!'

সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান।


তার আগে, ৯টা ৩৪ মিনিটে নিজের ভ্যারিফাইড ফেসবুকে নিজের একটি ছবি দিয়ে তারেক রহমান লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”


“দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”ছবির উৎস,Tarique Rahman/Facebook

ছবির ক্যাপশান,বাংলাদেশের আকাশসীমায় ঢোকার পর তারেক রহমানের পোস্ট করা ছবি

৫ ঘন্টা আগেছবিতে ঢাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি

তারেক রহমানে ছবি সংবলিত ভেস্ট পরিহিত বিএনপির নেতাকর্মীরা

ছবির ক্যাপশান,তারেক রহমানে ছবি সংবলিত ভেস্ট পরিহিত বিএনপির নেতাকর্মীরা

ঢাকার রাস্তার মোড়ে মোড়ে ওভারব্রিজে পুলিশ ও সেনা সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে।

ছবির ক্যাপশান,ঢাকার রাস্তার মোড়ে মোড়ে ওভারব্রিজে পুলিশ ও সেনা সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে।

ধানের শীষ হাতে বিএনপি সমর্থক

ছবির ক্যাপশান,ধানের শীষ হাতে বিএনপি সমর্থক

সড়কে সড়কে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে যাচ্ছেন

ছবির ক্যাপশান,সড়কে সড়কে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে যাচ্ছেন

কুড়িল থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে মূল মঞ্চের দিকে যাচ্ছেন

ছবির ক্যাপশান,কুড়িল থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে মূল মঞ্চের দিকে যাচ্ছেন

পিকআপ ভ্যানে, হেঁটে সংবর্ধনাস্থলে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

ছবির ক্যাপশান,পিকআপ ভ্যানে, হেঁটে সংবর্ধনাস্থলে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

৫ ঘন্টা আগেঢাকার সড়কে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভিড়

সড়কে সেনাবাহিনী মোতায়েন রয়েছে

বড়দিন ও সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে টানা তিনদিনের ছুটি পেয়েছেন সরকারি চাকুরিজীবীরা। ফলে সকাল থেকেই রাজধানীর সড়কগুলো তুলনামূলক ফাঁকা।


তবে ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা সংবধর্নাস্থলে এসে উপস্থিত হচ্ছেন।


বনানী থেকে এয়ারপোর্টমুখী রাস্তা যান চলাচলের জন্য ফাঁকা রাখা হয়েছে। তবে এয়ারপোর্ট থেকে বনানীমুখী রাস্তায় যানজট রয়েছে।


সকাল পৌনে নয়টার দিকে বিমানবন্দর এলাকা বেশ ফাঁকা দেখা যাচ্ছে বলে জানান বিবিসি সংবাদদাতা। লোকাল বাস চলাচল করছিল। তবে দূরপাল্লার বাস সড়কটিতে কম দেখা গেছে।


এসময় বিএনপি নেতাকর্মীদের বাসে করে আসতে দেখা গেছে। দলে দলে মিছিল নিয়েও আসতে দেখা গেছে।


তবে মহাখালীর দিকে যাওয়ার রাস্তায় ব্যাপক যানজট দেখা গেছে। বিজয়সরণীতে এক্সপ্রেসওয়েতে শুধুমাত্র বিদেশগামী যাত্রীদের যেতে দেওয়া হচ্ছে।


রাস্তার মোড়ে মোড়ে ওভারব্রিজে পুলিশ ও সেনা সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে।


কুড়িল থেকে নেতা-কর্মীরা পায়ে হেটে মূল মঞ্চের দিকে যাচ্ছেন। কুড়িল ফ্লাইওভারে সেনাসদস্যরা অবস্থান নিয়েছেন। নিচে মূল সড়কেও সেনাসদস্যদের দেখা যাচ্ছে।


সড়কের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে ডকুমেন্টারি দেখানো হচ্ছে। পাশাপাশি মঞ্চ থেকে তারেক রহমানের ফ্লাইটের সর্বশেষ অবস্থানও ঘোষণা করতে দেখা গেছে।


সড়কে বিএনপি নেতাকর্মীরা

৫ ঘন্টা আগেদেশের পথে তারেক রহমান

সেলফি তুলেছেন জাইমা রহমানছবির উৎস,BNP Media Cell

ছবির ক্যাপশান,বাংলাদেশে ফিরতি বিমানে পরিবারসহ বিএনপি নেতা তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টার দিকে তার পৌঁছানোর কথা রয়েছে।


এর আগে, বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া দশটা নাগাদ পরিবারসহ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তিনি পৌঁছান বলে বিএনপির মিডিয়া সেলের ভ্যারিফাইড ফেসবুক পাতায় জানানো হয়।


দলটির এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিএনপির সিনিয়র নেতারা ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন।


এরপর ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে তার ভাষণ দেয়ার কথা রয়েছে। তাকে সংবর্ধনা জানাতে প্রস্তুত রয়েছে মঞ্চ। তারেক রহমানকে স্বাগত জানাতে সেখানে ব্যাপক সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন।


সংবর্ধনাস্থল থেকে হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যাবেন তিনি।


৬ ঘন্টা আগেবুধবার যা যা হয়েছে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরছেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি ঢাকায় পৌঁছাচ্ছেন বলে তার দল জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঢাকায় তাকে স্বাগত জানাবেন দলের সিনিয়র নেতারা। এরপর তিনি ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে ভাষণ দিবেন। এরপর হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যাবেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আজ বুধবারও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিজেপিসহ বিভিন্ন সংগঠন। আগরতলায় বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপিও। এসব বিক্ষোভে ময়মনসিংহে এক হিন্দু যুবককে আগুনে জ্বালিয়ে হত্যার বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও পোড়ানো হয়।

ঢাকার মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশের ধারণা, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ছোঁড়া হয়েছিলো। ঘটনাস্থলের কাছেই একটি চার্চ রয়েছে। তবে 'বড়দিনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই' বলে মনে করছেন পুলিশ।

পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ চলাকালীন মুর্শিদাবাদে জাফরাবাদে বাসিন্দা পিতা ও পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১৩ জনকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড দিল জঙ্গিপুর আদালত।

আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে শরিক সাতটি দলের সাথে নির্বাচনী সমঝোতা করে আটটি আসন বন্টন করেছে বিএনপি। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।

৬ ঘন্টা আগেবিবিসি বাংলার লাইভ

বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।




Post a Comment

0 Comments