Ticker

6/recent/ticker-posts

Ad Code

মনিইউটিউবটাইজেশন নীতিমালা বদলেছে

 

মনিইউটিউবটাইজেশন নীতিমালা বদলেছে 

 

শেয়ার
মনিটাইজেশন নীতিমালা বদলেছে ইউটিউব

ইউটিউবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি মানহীন ভিডিও বা এআই স্লপ-এর

 বন্যা বইছে। গুগলের নিজস্ব সেবা ভিও ৩ এবং ওপেনএআইয়ের তৈরি সোরা এ

 কাজে জনপ্রিয়। চলমান ট্রেন্ডগুলোকে কি-ওয়ার্ড হিসেবে ব্যবহার করে এ

 ভিডিওগুলো তৈরির লক্ষ্য শুধু ভিউ কামানো, যাতে চ্যানেল দ্রুত মনিটাইজেশন

 পায়। এভাবে মাসে কয়েক হাজার ডলার আয় করছে অনেকে।


অথচ এসব ভিডিওর ভিড়ে হারিয়ে যাচ্ছে মানসম্মত ভিডিও এবং দর্শকও ইউটিউবের রিকমেন্ডেশন অ্যালগরিদমের ওপর আস্থা হারাচ্ছে। পাশাপাশি ইউটিউবেরও অর্থ অপচয় হচ্ছে।

সমস্যাটি নিরসনে ২ জুলাই ইউটিউব কর্তৃপক্ষ তাদের ইউটিউব পার্টনারশিপ

 প্রোগ্রামের (ওয়াইপিপি) শর্তাবলিতে বদল এনেছে। আগামী ১৫ জুলাইয়ের পর

 থেকে চ্যানেলে এআই স্লপ থাকলে সেটি ইউটিউব পার্টনার হতে পারবে না,

 অর্থাৎ চ্যানেলগুলো মনিটাইজেশনের অযোগ্য হয়ে যাবে।


এআইভিত্তিক কনটেন্টের নতুন চ্যানেল মনিটাইজেশন পাবে না, পুরনোগুলোও সেটি হারাবে। এর পাশাপাশি একই ধরনের ভিডিও একাধিকবার আপলোড করলে, অন্যান্য চ্যানেলের ভিডিও জোড়াতালি দিয়ে আপলোড করলে অথবা এআই ভয়েস ব্যবহার করলে সেসব কনটেন্টকে রিপিটেটিভ ধরা হবে এবং চ্যানেলে মনিটাইশেন থাকবে না।

Post a Comment

0 Comments